বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না- এই নিয়মের কঠোর প্রয়োগে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ

2025-10-29T11:58:19+00:00
2025-10-29T12:00:19+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ এএম 
প্রতীকী ছবি
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না- এই নিয়মের কঠোর প্রয়োগে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার সময়সীমা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে অতিরিক্ত সিমগুলো।

বিটিআরসি সম্প্রতি পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকলে অতিরিক্ত সিমগুলো অপারেটরদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো কাস্টমার কেয়ার সেন্টার বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিম বন্ধ করে দেবে।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল ফোনে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে সহজেই তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করে বলেছে, সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে কমিশন নিজস্ব পদ্ধতিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে মোবাইল সিমের অবৈধ ব্যবহার ও প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

এএডি/


  বিষয়:   সিম  মোবাইল  বিটিআরসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: