কর্মস্থলে গত ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মো. শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত ইতঃপূর্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আরপিএমপি, রংপুর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুসারে অসদাচরণ ও পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৯ আগস্ট ২০২৪ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
জানা গেছে, ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এ পর্যন্ত ৩০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সময়ের আলো/এনএ