ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হয়ে গেছে। বুধবার সকালে প্রবল ঘূর্ণিঝড়থেকে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরে

2025-10-29T20:16:45+00:00
2025-10-29T20:16:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম 
ভারী বৃষ্টির আভাস। ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল হয়ে গেছে। বুধবার সকালে প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। তবে ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে আগামী চারদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৯ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়; পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বুধবার সকালে অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আরেক আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ সকালে বলেন, মন্থা দ্রুতই দুর্বল হয়ে গেছে। এর প্রভাব যতটা পড়বে বলে ধারণা করা হয়েছিল, ততটা নাও হতে পারে। মন্থা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেলের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়র মন্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে বুধবার পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে।


শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আবহাওয়া  বৃষ্টি  ভারী বৃষ্টি  ঘূর্ণিঝড়  মন্থা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: