ঢাকা ওয়াসার ঠিকাদার লাইসেন্স নবায়ন ফি সংশোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঠিকাদার তালিকাভুক্তি ফি, লাইসেন্স নবায়ন ফি এবং শ্রেণি উন্নয়ন ফি সংশোধন করেছে ঢাকা ওয়াসা। বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানায়

2025-10-29T23:52:01+00:00
2025-10-29T23:52:01+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা ওয়াসার ঠিকাদার লাইসেন্স নবায়ন ফি সংশোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৫২ পিএম 
ঢাকা ওয়াসা। ফাইল ছবি
ঠিকাদার তালিকাভুক্তি ফি, লাইসেন্স নবায়ন ফি এবং শ্রেণি উন্নয়ন ফি সংশোধন করেছে ঢাকা ওয়াসা। বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানায় ঢাকা ওয়াসা। 

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এসব ফি সংশোধন করেছেন। 

ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, বর্তমানে ঠিকাদার তালিকাভুক্তি ফি, লাইসেন্স নবায়ন ফি এবং শ্রেণি উন্নয়ন ফি সংশোধন করে ১ম শ্রেণির তালিকাভুক্তি ফি করা হয়েছে ৬ হাজার টাকা, নবায়ন ফি করা হয়েছে ৩ হাজার টাকা এবং শ্রেণি উন্নয়ন ফি ধরা হয়েছে ৬ হাজার টাকা। 


একইভাবে ২য় শ্রেণির তালিকাভুক্তি ফি ৫ হাজার ৫০০ টাকা, নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা এবং শ্রেণি উন্নয়ন ফি ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি শ্রেণির তালিকাভুক্তি ফি ৫ হাজার টাকা, নবায়ন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান বলেন, ‘কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এটা দ্রুত কার্যকর হবে।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা ওয়াসা  ঠিকাদার  লাইসেন্স নবায়ন ফি  সংশোধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: