খেলাধুলা তরুণদেরকে মাদক থেকে দূরে রাখবে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য ভয়াবহ মাদক থেকে পরিত্রাণের উপায় হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে বলে

2025-10-30T14:25:51+00:00
2025-10-30T15:58:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
খেলাধুলা তরুণদেরকে মাদক থেকে দূরে রাখবে : বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:২৫ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৩:৫৮ পিএম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি
বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য ভয়াবহ মাদক থেকে পরিত্রাণের উপায় হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

 বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, তরুণদের খেলাধূলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার—তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার।  


তিনি আরও বলেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে। 

সূত্র : বাসস

আরআর


  বিষয়:   বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দীন  তরুণ  খেলাধুলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: