আমরা জাতীয় সরকার গঠন করতে চাই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একটি মহল নির্বাচনকে বিলম্ব করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত ১৫

2025-10-31T16:51:12+00:00
2025-10-31T16:51:12+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
আমরা জাতীয় সরকার গঠন করতে চাই
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৫১ পিএম 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জেএসডি-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
একটি মহল নির্বাচনকে বিলম্ব করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত ১৫ বছর আমরা যাদের নিয়ে একসঙ্গে লড়াই করেছি, তাদের নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন, সবাই আমরা এই নির্বাচনকে উপভোগ্য করে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচনকে সুন্দর-সুষ্ঠুভাবে করে জনগণের একটা সরকার গঠন করি।’ 

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সংস্কার চাই, সংস্কার করতে শুরু করেছি। আমরা সনদে স্বাক্ষর করেছি। আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি। আমরা অবশ্যই যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো আমরা সংস্কার করব।’ 

তিন বলেন, ‘আজকে যারা গণভোট নিয়ে গোলমাল করেছেন, রাস্তায় নেমেছেন, তাদের অনুরোধ করব, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেটার বিরোধিতা করবেন না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘একটি মহল নির্বাচনকে বিলম্ব করতে উঠেপড়ে লেগেছে। গত ১৫ বছর আমরা যাদের নিয়ে একসঙ্গে লড়াই করেছি, তাদের নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন, সবাই আমরা এই নির্বাচনকে উপভোগ্য করে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচনকে সুন্দর-সুষ্ঠুভাবে করে জনগণের একটা সরকার গঠন করি।’ 


অন্তর্বর্তী সরকার বর্তমানে সংকট তৈরি করেছে দাবি করে ফখরুল বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিটি অর্থাৎ, কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।’ 

তিনি বলেন, ‘আমরা ইলেকশনে যাব এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই, সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   জাতীয় সরকার  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: