গ্রিন বিল্ডিং নির্মাণে নির্দেশনা তৈরির অনুরোধ পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

2025-11-02T14:50:29+00:00
2025-11-02T15:42:13+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
গ্রিন বিল্ডিং নির্মাণে নির্দেশনা তৈরির অনুরোধ পরিবেশ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ৩:৪২ পিএম
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকসহ সবাইকে একটি বাধ্যতামূলক নির্দেশনা তৈরির অনুরোধ জানান তিনি।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদফতরে ‘গ্রিন বিল্ডিং’ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
 
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমি  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করছি, আমি নিজেও কথা বলব যেন তারা একটি ওয়ার্কিং গ্রুপ করে এটার (গ্রিন বিল্ডিংয়ের) জন্য একটা নির্দেশনা তৈরি করে দেন। আমরা সকল সংগঠন মিলে একটা সম্মিলিত নির্দেশনা তৈরি করে ফেলি। তারপর আমরা জানুয়ারি থেকে নিয়ম করে দেই, তখন থেকে যে সরকারি বিল্ডিং হবে, তারা যেন এ নিয়মগুলো মেনে চলে।’
 
এসময় এই কর্মশালায় উপস্থিত বক্তরা জানান, গ্রিন বিল্ডিং এমন একটি কাঠামো যা নকশা, নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের পুরো জীবনচক্র জুড়ে পরিবেশের উপর প্রভাব কমিয়ে এবং সম্পদ সাশ্রয়ী হয়ে পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হয়। এতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো ছাড়াও বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় করবে বলে মত তাদের।

/এমএইচআর 


  বিষয়:   গ্রিন বিল্ডিং  পরিবেশ উপদেষ্টা  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়  রাজউক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: