সেই ‘নৌকা’ তোশাখানায় জমা দিলেন সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায়

2025-11-02T18:02:19+00:00
2025-11-02T18:05:11+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সেই ‘নৌকা’ তোশাখানায় জমা দিলেন সড়ক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:০২ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ৬:০৫ পিএম
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেওয়া উপহারের নৌকা। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। গতকাল শনিবার আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়।

রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে উপহারের নৌকা নিয়ে কী করবেন, তা জানতে চান উপদেষ্টা। 

আজ বিকেল ৫টার দিকে আরেক পোস্টে সেই উপহারের নৌকা সরকারি তোশাখানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শেষ পোস্টে জ্বালানি ও সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, গত রাতে (১ নভেম্বর) আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোশাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে এজন্য প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।

এর আগের পোস্টে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, গত (১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসেবে যোগ দেই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই।


পরামর্শ চেয়ে তিনি লেখেন, এখন আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতার শামিল হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।  

গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেল ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় তাকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

এসকে/ 


  বিষয়:   সড়ক উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান  নৌকা  উপহার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: