নভেম্বরে নামছে শীত, ডিসেম্বরের মধ্যে ১০ শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নভেম্বর মাসের শেষ দিকে সারাদেশেই জেঁকে বসবে শীত—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে

2025-11-03T06:22:52+00:00
2025-11-03T06:27:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
নভেম্বরে নামছে শীত, ডিসেম্বরের মধ্যে ১০ শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:২২ এএম  আপডেট: ০৩.১১.২০২৫ ৬:২৭ এএম
সংগৃহীত ছবি
নভেম্বর মাসের শেষ দিকে সারাদেশেই জেঁকে বসবে শীত—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

সংস্থাটি আরও জানায়, এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। 

এর প্রভাবে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং এই সময়কালেই শৈত্যপ্রবাহের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে।


আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এ সময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

তিনি আরও বলেন, আগামী তিন মাস শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা। মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

‘এ ছাড়া উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   ডিসেম্বর  শৈত্যপ্রবাহ  শীত  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: