গণভোট কবে, সিদ্ধান্ত হবে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আজ। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান

2025-11-03T11:08:51+00:00
2025-11-03T12:19:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
গণভোট কবে, সিদ্ধান্ত হবে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:০৮ এএম  আপডেট: ০৩.১১.২০২৫ ১২:১৯ পিএম
ফাইল ছবি
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আজ। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলন এবং বিশেষ বৈঠকের মধ্য দিয়ে বহুলপ্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এরপর বেলা ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।


এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট নিয়ে বিরোধ তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।

এসকে/ 


  বিষয়:   গণভোট  প্রধান উপদেষ্টা  অন্তরবর্তীকালীন সরকার  ড. মুহাম্মদ ইউনূস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: