‘প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে ব‍্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)

2025-11-04T14:12:37+00:00
2025-11-04T14:12:37+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
‘প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:১২ পিএম 
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে ব‍্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোন হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।

অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি। 

/এমএইচআর 





  বিষয়:   স্বরাষ্ট্র উপদেষ্টা  জাহাঙ্গীর আলম চৌধুরী  পুলিশ  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: