কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। তাদের মতে, কোরআন ও হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে মুহাম্মাদ (সা.)

2025-11-06T08:38:54+00:00
2025-11-06T08:38:54+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ এএম 
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খতমে নবুওয়তের নেতারা। সংগৃহীত ছবি
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। তাদের মতে, কোরআন ও হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে মুহাম্মাদ (সা.) শেষ নবী ও রাসুল। তারপর নবুওয়তের দাবিকারীরা মিথ্যুক ও প্রতারক। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের পূর্ব প্রস্তুতি, কার্যক্রম ও সার্বিক অবস্থা নিয়ে এ সংবাদ সম্মেলন হয়। 

এ সময় লিখিত বক্তব্য দেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর ও আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায় মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত কুফরি মতবাদকে ইসলাম বলে প্রচার করছে, যা ইসলাম ও খতমে নবুওয়তের পরিপন্থি। তাই অবিলম্বে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি তুলে ধরেন— 

এক. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। 
দুই. তাদের ইসলামি পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ। 
তিন. সংবিধানে আকিদায়ে খতমে নবুওয়তের সুরক্ষা নিশ্চিতকরণ। 
চার. ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

আরআর
  বিষয়:   ইসলাম  প্রেসক্লাব  মুহাম্মাদ (সা.)  কাদিয়ানী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: