২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা ২২টি দেশের জার্সি ইতোমধ্যে প্রকাশ করেছে অ্যাডিডাস। এই তালিকায় আর্জেন্টিনার জার্সি ডিজাইন করেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। এই জার্সির নকশা চিরাচরিত আকাশী-সাদা ডোরাকাটা ডিজাইনে আছেই, তবে এতে ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপে পরিহিত জার্সির ঐতিহ্যও সমন্বিত করা হয়েছে।
নতুন জার্সির ডিজাইন সম্পর্কে ব্রাজিলিয়ান ডিজাইনার মারেকো বলেন, ‘আমরা প্রতিটি বিশ্বকাপে পরিহিত আর্জেন্টিনার পুরনো জার্সির শেডগুলোর সাথে নীল রঙের তিনটি ভিন্ন শেড ব্যবহার করেছি, যা নতুন নকশায় ফুটে উঠবে।’
ডিজাইনার মারেকো আরও জানান, আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জার্সির নকশায় আকাশী-সাদা রঙের স্ট্রাইপ এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করা হলেও, আধুনিকতা এবং সৃজনশীলতার ছোঁয়া দেওয়া হয়েছে। ‘এটি পুরো দলের সম্মিলিত কাজ, যেখানে বিভিন্ন দেশের ডিজাইনারের মতামত নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
মারেকো বলেন, ‘মেক্সিকোকে নতুন ও আধুনিক একটি পরিচয়ে তুলে ধরতে চেয়েছি। পুরনো রেট্রো ডিজাইন থেকে সরে এসে, আমরা আধুনিক মেক্সিকোর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।’
অ্যাডিডাসের অধীনে কাজ করা ব্রাজিলিয়ান ডিজাইনার মারেকো বলেন, ‘আমরা মেক্সিকোর সংস্কৃতিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি, কিন্তু সবচেয়ে বড় বিষয়, তাদের ঐতিহ্যগত সবুজ জার্সি সুরক্ষা করা।’
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার জার্সি এমন একটি বিশেষ মুহূর্তে
প্রকাশিত হচ্ছে, যখন লিওনেল মেসি তাদের দলের হয়ে হয়তো শেষবারের মতো
বিশ্বকাপে অংশ নেবেন। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জন্য আগামী আসরটি
বিশেষ তাৎপর্যপূর্ণ।
এএডি/