‘প্রশ্ন করবেন না, সব বলব’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দিন এসে পৌঁছেছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণার অংশ হিসেবে

2025-11-06T10:05:46+00:00
2025-11-06T10:45:03+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
বিনোদন
‘প্রশ্ন করবেন না, সব বলব’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:০৫ এএম  আপডেট: ০৬.১১.২০২৫ ১০:৪৫ এএম
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দিন এসে পৌঁছেছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণার অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতা ও চরিত্র সম্পর্কে কথা বলেছেন পরীমণি। তবে এক পর্যায়ে, ছবির কিছু রহস্য নিয়ে কথা বলতে গিয়ে সবাইকে প্রশ্ন না করার অনুরোধও জানিয়েছেন তিনি।

ছবির মুক্তির খবর নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কথা জানিয়ে পরীমণি বলেন, “ইনবক্সে সবাই আমাকে ‘ডোডোর গল্প’ রিলিজ হওয়ার খবর পাঠাচ্ছে। এটি আমার জন্য অনেক আনন্দের ব্যাপার, কারণ আপনারা সবাই এই বিষয়ে এক্সাইটেড।”

তিনি আরও বলেন, ছবির প্রচারণা ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, যা তার কাছে দারুণ এক অভিজ্ঞতা। ‘প্রমোশনটা আপনারা শুরু করেছেন, এটি আমার জন্য সত্যিই বিশেষ কিছু,’ বলেন পরীমণি।

আরও পড়ুন

এছাড়া, ‘ডোডোর গল্প’ ছবির অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের একটি অমূল্য অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ছবির কাজ তিনি প্রায় দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার মনে থাকবে। ‘এটি একটি বয়েসের জার্নি দেখানো হয়েছে- টিনেজ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত। ছবির ফাইনাল লুকটা দেখার জন্য আমি নিজেই অনেক এক্সাইটেড,’ যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষের দিকে, রহস্যময়ভাবে পরীমণি বলেন, ‘আর কেউ এই বিষয়ে প্রশ্ন করবেন না, আমি সবকিছু বলব, কিন্তু এখন না।’

এএডি/


  বিষয়:   পরিমনি  অভিনেত্রী  নায়িকা  তারকা  বিনোদনের খবর 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: