চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ : মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবার সকল প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের ‘জাতীয় জরুরি প্রয়োজন’ ছাড়া বদলি ও পদায়ন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

2025-11-06T21:26:03+00:00
2025-11-06T21:26:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
স্বাস্থ্য
চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ : মন্ত্রণালয়
‘জাতীয় জরুরি প্রয়োজন’ ছাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম   (ভিজিট : ১১১)
প্রতীকী ছবি
স্বাস্থ্যসেবার সকল প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের ‘জাতীয় জরুরি প্রয়োজন’ ছাড়া বদলি ও পদায়ন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি ও পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনতে অটোমেশন পদ্ধতি চালু হওয়া এ পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট এবং বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব ও পছন্দের প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের জন্য বিচ্ছিন্নভাবে আবেদন দাখিল করছেন। বিভিন্ন পদ ও বিষয়ে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এ সকল বদলি-পদায়নের আবেদন নিষ্পত্তি করা সম্ভবপর হচ্ছে না। 


এ ছাড়া, শীঘ্রই পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকের পছন্দ, বিসিএস ও মেধাক্রমের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে প্রেক্ষিতে, জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা প্রয়োজন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও তরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম শুরু না করা পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হল। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   চিকিৎসক  বদলি-পদায়ন  মন্ত্রণালয়  জাতীয় জরুরি প্রয়োজন 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: