অনেকেই বলছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি : মীর স্নিগ্ধ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন

2025-11-07T13:24:57+00:00
2025-11-07T14:22:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
অনেকেই বলছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি : মীর স্নিগ্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:২৪ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ২:২২ পিএম
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকি লিখেছেন যে তিনি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছেন বা অযোগ্য এবং ক্ষমতালোভী। 

এর প্রতিক্রিয়ায়, মীর স্নিগ্ধ ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানান যে তিনি এই সমালোচনায় রাগ করেননি বরং ভালোবাসা হিসেবে দেখছেন।  তিনি বলেন, যারা তাকে বকা দিচ্ছে, তারা আসলে তাকে ভালোবাসেন এবং তার ভাই মুগ্ধকে ভালোবেসেছেন, তাই তার প্রতি এই ভয় বা কনসার্ন প্রকাশ করছেন।


স্নিগ্ধ আরও জানিয়েছেন, রাজনীতিবিদ হয়ে জন্মায়নি, আগে সাধারণ জীবন যাপন করত, কিন্তু জুলাইয়ের গুলি তার ও পরিবারের সবকিছু বদলে দিয়েছে। তিনি বলেন, যখন কেউ বলে আমি ‘ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি’, তখন বুকের ভেতর কেমন লাগে জানেন? মনে হয়, বেঁচে থাকাটাই মাঝে মাঝে অপরাধ। 

এই পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশ্য ও তার অনুভূতি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।


/ইউএমএইচ



  বিষয়:   ভাইয়ের রক্ত বেচে  মীর স্নিগ্ধ  মীর মুগ্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: