শনিবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায়

2025-11-07T21:24:27+00:00
2025-11-07T21:24:27+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
শনিবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ১৬৬)
ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জয়পুরহাট, বগুড়া ও রংপুরসহ সিলেটের কিছু অংশে সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)। 

এতে বলা হয়, রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না— সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়। 

জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়, পুরাতন বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো। 

এদিকে, সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি। 

পিডিবি সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা। রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা : মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   শনিবার  দেশের  এলাকা  ঘণ্টা  বিদ্যুৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: