ইসির গুরুত্বপূর্ণ সভা কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হতে

2025-11-08T13:18:08+00:00
2025-11-08T13:18:08+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
ইসির গুরুত্বপূর্ণ সভা কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৮ পিএম   (ভিজিট : ১৬০)
প্রতীকী ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রোববার (৯ নভেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (৫২০) বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 


সভায় যে-সব বিষয় নিয়ে আলোচনা হবে- জাতীয় পরিচয়পত্র সংশোধন : জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া, ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইসি  গুরুত্বপূর্ণ সভা  এনআইডি  ভোটার তালিকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: