সরকারি সব প্রতিষ্ঠান ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকে। ফলে সপ্তাহের শেষ দিন বা রোববার কোনো কারণে ছুটি পেলে প্রায়ই টানা তিন দিন ছুটি ভোগের সুবিধা মেলে। এবার সেই সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
চলতি বছরের শেষের দিকে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরে বড়দিন পড়েছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়েছে। তাই ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর মিলবে দীর্ঘ এক ছুটি।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পড়েছে মঙ্গলবার, যা একদিনের সাধারণ ছুটি।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) বৈঠকে এটি চূড়ান্ত হয়।
জানা গেছে, আগামী বছর মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। তবে শুক্রবার ও শনিবার বাদ দিলে কার্যদিবসের ছুটি থাকছে ১৯ দিন।
এসকে/