আকিকা কি সন্তান জন্মের সাত দিনের মধ্যে দিতে হবে?

ইসলাম ডেস্ক

ইসলামের আলো

সন্তান জন্মগ্রহণের শুকরিয়াস্বরূপ যে পশু জবাই করা হয়, তাকে আকিকা বলে। শিশুদের আকিকা করা মুস্তাহাব। জন্মের সপ্তম দিনে পশু জবাই

2025-11-08T23:38:17+00:00
2025-11-08T23:38:43+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ইসলামের আলো
আকিকা কি সন্তান জন্মের সাত দিনের মধ্যে দিতে হবে?
ইসলাম ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ পিএম  আপডেট: ০৮.১১.২০২৫ ১১:৩৮ পিএম
মা ও সন্তানের ছবি। সংগৃহীত
মা ও সন্তানের ছবি। সংগৃহীত
সন্তান জন্মগ্রহণের শুকরিয়াস্বরূপ যে পশু জবাই করা হয়, তাকে আকিকা বলে। শিশুদের আকিকা করা মুস্তাহাব। জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে মূলত আকিকা বলে। তবে জন্মের সপ্তম, ১৪তম বা ২১তম দিনে কিংবা পরে যেকোনো সময়ে আকিকা করা যায়। হাদিস শরিফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজের নাতি হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আকিকা দিয়েছিলেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নবজাতক তার আকিকার সঙ্গে সম্পৃক্ত, যা (আকিকার পশু) সপ্তম দিনে জবাই করা হয়, তার নাম রাখা হয় এবং মাথা মুণ্ডন করা হয়।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৫২২)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘সন্তানের জন্য আকিকা করতে হয়। সুতরাং তোমরা তার পক্ষ থেকে জবাই করো এবং তার চুল চেছে ফেল।’ (সহিহ বুখারি, হাদিস : ২/৮২২)

আকিকা কোনদিন করা উত্তম?
সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম। এক হাদিসে সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে। (সুনানে তিরমিজি, হাদিস : ১৫২২)। রাসুলুল্লাহ (সা.) তার দৌহিত্রদ্বয় হাসান ও হুসাইন (রা.)-এর আকিকা সপ্তম দিনে করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৩৪)

আকিকার নিয়ম
ছেলেসন্তানের পক্ষ থেকে একই ধরনের দুটি বকরি এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করতে হয়। উম্মে কুরজ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘ছেলের জন্য এক ধরনের দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি আকিকা করবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৮৩৪)। তবে ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা করলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে।

উম্মে কুরজ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ছেলেসন্তানের পক্ষ থেকে দুটি ছাগল আর কন্যাসন্তানের পক্ষ থেকে একটি ছাগল জবাই করবে।’ (জামে তিরমিজি : ১/১৮৩)


আকিকার গোশতের বিধান 
আকিকার গোশত কোরবানির গোশতের মতোই। কাঁচা ও রান্না করা উভয়টিই বণ্টন করতে পারবে। সর্বস্তরের লোক তা খেতে পারবে; এমনকি নিজের মা-বাবা, নানা-নানি, ধনী-গরিব সবাই নিশ্চিন্তে আকিকার গোশত খেতে পারবে।(ফাতাওয়া শামি : ৬/৩৩৬)

সুফিয়ান ইবনে উয়াইনা (রহ.) বলেন, ‘আমি আতা (রহ.)-কে বলতে শুনেছি,...আকিকার গোশত তার পরিবার খেতে পারবে এবং হাদিয়াও দিতে পারবে...। আমি জিজ্ঞাসা করলাম, তা কি সদকা করে দিতে হবে? তিনি বললেন, না, তুমি চাইলে খেতে পারো এবং হাদিয়াও দিতে পারো...। ’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯৬৯)

 আরআর













  বিষয়:   ইসলাম  আকিকা  সন্তান  সুন্নত 


Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: