দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড বড় পরিসরে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি সারাদেশে ‘ডেলিভারি ম্যান’ পদে এক হাজার নতুন কর্মী নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না, পাশাপাশি প্রার্থীরা নিজেদের জেলাতেই কাজের সুযোগ পাবেন।
দারাজের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ নভেম্বর।
পদের বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠান: দারাজ বাংলাদেশ লিমিটেড
পদের নাম: ডেলিভারি ম্যান
পদসংখ্যা: ১,০০০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো জেলা
আরও পড়ুন
বেতন ও সুবিধাদিডেলিভারি ম্যান হিসেবে মাসে ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। প্রতিটি পার্সেল ডেলিভারির জন্য কমিশন হিসেবে ১৮ থেকে ৩০ টাকা দেওয়া হবে। এছাড়া থাকবে ৪,০০০ টাকার হাজিরা বোনাস, উৎসব ভাতা, এবং কাস্টমারদের সঙ্গে যোগাযোগের জন্য অফিস থেকে সিমকার্ড প্রদান সুবিধা। পাশাপাশি কর্মীদের জন্য রয়েছে দুর্ঘটনা বীমা ও চিকিৎসা সহায়তা সুবিধা।
চাকরির ধরনএই পদটি চুক্তিভিত্তিক, এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতিআগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে
এখানে ক্লিক করুন
এএডি/