আগামী তিনদিনে কমবে দিন-রাতের তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশজুড়ে ক্রমেই অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। আগামী তিনদিন টানা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া

2025-11-09T14:30:02+00:00
2025-11-09T14:30:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আগামী তিনদিনে কমবে দিন-রাতের তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৩০ পিএম 
ফাইল ছবি
দেশজুড়ে ক্রমেই অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। আগামী তিনদিন টানা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। একইসঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার (৯ নভেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

একই ধরনের আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবার ও বুধবার দিনেও। বুধবার থেকে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে- তাপমাত্রা তখন প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

বিএমডি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদের মতে, রাতের তাপমাত্রা কমে গেলে ভোর ও সকালের দিকে হালকা কুয়াশা পড়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে নদীসংলগ্ন ও নিম্নাঞ্চলগুলোতে দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে, তাই পরিবহন চালকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এএডি/


  বিষয়:   তাপমাত্রা  আবহাওয়া  শীত  গরম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: