যাদের সামনে নারীর পর্দা করতে হয় না

মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

ইসলামের আলো

মাহরাম পুরুষের সামনে নারীর পর্দা করার প্রয়োজন নেই। নারীর জন্য মাহরাম হচ্ছে ওইসব পুরুষ, যাদের সঙ্গে এই নারীর বৈবাহিক সম্পর্ক

2025-11-09T20:43:49+00:00
2025-11-09T20:43:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ইসলামের আলো
যাদের সামনে নারীর পর্দা করতে হয় না
মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মাহরাম পুরুষের সামনে নারীর পর্দা করার প্রয়োজন নেই। নারীর জন্য মাহরাম হচ্ছে ওইসব পুরুষ, যাদের সঙ্গে এই নারীর বৈবাহিক সম্পর্ক চিরতরে হারাম; সেটা ঘনিষ্ট আত্মীয়তার কারণে। যেমন পিতা—যত ওপরের স্তরে হোক না কেন। সন্তান—যত নিচের স্তরের হোক না কেন। চাচা, মামা, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, কিংবা দুধ পানের কারণে। যেমন—নারীর দুধ ভাই। দুধ-মায়ের স্বামী। কিংবা বৈবাহিক সম্পর্কের কারণে। যেমন—মায়ের স্বামী। স্বামীর পিতা—যত ওপরের স্তরের হোক না কেন। স্বামীর সন্তান—যত নিচের স্তরের হোক না কেন।

এখানে বিস্তারিতভাবে মাহরামের পরিচয় তুলে ধরা হলো—

আল্লাহ বলেন, ‘তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে, তবে নিম্নোক্তদের সামনে ছাড়া—স্বামী, বাবা, স্বামীর বাবা, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে...। (সুরা নুর, আয়াত : ৩১)। তাফসিরবিদরা বলেন, ‘নারীর রক্ত সম্পর্কীয় মাহরাম পুরুষগণ হচ্ছেন এ আয়াতে যাদেরকে উল্লেখ করা হয়েছে কিংবা এ আয়াতে যাদের ব্যাপারে প্রমাণ রয়েছে; তারা হচ্ছে—

পিতা : নারীর পিতাগণ, যত ওপরের স্তরের হোক না কেন। সেটা বাপের দিক থেকে হোক কিংবা মায়ের দিক থেকে হোক। অর্থাৎ পিতাদের পিতারা হোক, কিংবা মাতাদের পিতারা হোক। তবে স্বামীদের পিতাগণ বৈবাহিক সম্পর্কের দিক থেকে মাহরাম হবে।

ছেলে : নারীর ছেলেরা। এদের মধ্যে সন্তানের সন্তানেরা অন্তর্ভুক্ত হবে, যত নিচের স্তরের হোক না কেন, সেটা ছেলের দিক থেকে হোক, কিংবা মেয়ের দিক থেকে হোক। অর্থাৎ ছেলের ছেলেরা হোক কিংবা মেয়ের ছেলেরা হোক। পক্ষান্তরে স্বামীর ছেলেরা। 

নারীর ভাই : সহোদর ভাই হোক; কিংবা বৈমাত্রেয় ভাই হোক; কিংবা বৈপিত্রীয় ভাই হোক।

ভ্রাতৃপুত্রগণ : যত নিচের স্তরের হোক না কেন, ছেলের দিক থেকে কিংবা মেয়ের দিক থেকে। যেমন—বোনের মেয়েদের ছেলেরা।

চাচা ও মামা : এ দুই শ্রেণি রক্ত সম্পর্কীয় আত্মীয় হিসেবে মাহরাম। কিন্তু উল্লেখিত আয়াতে তাদেরকে উল্লেখ করা হয়নি। কেননা তারা পিতামাতার মর্যাদায়। মানুষের কাছেও তারা পিতামাতার পর্যায়ভুক্ত। চাচাকে কখনও কখনও পিতাও বলা হয়। (তাফসির আল-রাজি, ২৩/২০৬, তাফসির আল-কুরতুবি, ১২/২৩২, ২৩৩)

দুধ পানের কারণে যারা মাহরাম : নারীর মাহরাম কখনও দুধ পানের কারণে সাব্যস্ত হতে পারে। তাফসিরে আলুসিতে এসেছে, যে মাহরামের সামনে নারীর সাজ-সজ্জা প্রকাশ করা বৈধ, সে মাহরাম রক্ত সম্পর্কের কারণে যেমন সাব্যস্ত হয় আবার দুধ পানের কারণেও সাব্যস্ত হয়। তাই, নারীর জন্যে তার দুধ পিতা ও দুধ সন্তানের সামনে সাজ-সজ্জা প্রকাশ করা বৈধ। (তাফসিরে আলুসি, ১৮/১৪৩)। কেননা দুধ পান এর কারণে যারা মাহরাম হয় তারা রক্ত সম্পর্কীয় মাহরামের মতো, এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চিরতরে নিষিদ্ধ। 


রক্ত সম্পর্কীয় কারণে যারা মাহরাম হয়, দুধের সম্পর্কের কারণে তারা মাহরাম হয়। নারীর দুগ্ধ সম্পর্কীয় আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মতো। ফিকাহবিদরা কোরআন-সুন্নাহর আলোকে স্পষ্টাভাবে উল্লেখ করেছেন যে, দুগ্ধপানের কারণে যারা কোনো নারীর মাহরাম হয়, তারা রক্ত সম্পর্কীয় মাহরামদের মতো। তাই দুগ্ধ সম্পর্কীয় আত্মীয়দের কাছে সাজ-সজ্জা প্রকাশ করা বৈধ; ঠিক যেভাবে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের কাছে সাজ-সজ্জা প্রকাশ করা বৈধ। সেসব মোহরেমের জন্য নারীর ওইসব সব অঙ্গ দেখা জায়েজ আছে, রক্ত সম্পর্কীয় মোহরেমের জন্য যা কিছু দেখা জায়েজ আছে।

বৈবাহিক সম্পর্কের কারণে যারা মাহরাম হয় : বৈবাহিক সম্পর্কের কারণে সেসব পুরুষ মাহরাম হয়, যাদের সঙ্গে বিবাহ চিরতরে নিষিদ্ধ। যেমন, বাবার স্ত্রী, ছেলের বউ, স্ত্রীর মা। (শারহুল মুন্তাহা, ৩/৭)। অতএব, বৈবাহিক সম্পর্কের কারণে যারা মাহরাম হবে: পিতার স্ত্রীর ক্ষেত্রে সে হবে এ নারীর অন্য ঘরের সন্তান। (আল-মুগনি, ৬/৫৫৫)


আরআর

  বিষয়:   ইসলাম  পর্দা  নারী  মাসয়ালা  জায়েজ 


Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: