আরও ১৪ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ

2025-11-09T21:16:58+00:00
2025-11-09T21:31:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আরও ১৪ জেলায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৯:৩১ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে দ্বিতীয় ধাপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন ডিসি নিয়োগ দেওয়া জেলাগুলো হলো- গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও চাঁদপুর।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


এর আগে গতকাল শনিবার ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ওই ১৫ জেলা হলো- ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

এসকে/ 


  বিষয়:   ডিসি  জেলা প্রশাসক  নিয়োগ  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: