দ্য সিটি ব্যাংক পিএলসি-তে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের জন্য স্নাতক বা সমমান ডিগ্রি থাকা প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের বিস্তারিত:প্রতিষ্ঠান: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগ: এসএমই-স্মল বিজনেস
পদ: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১ বছর (অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে)
বেতন: ২৬,০০০-৩০,০০০ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ের জন্য
বয়স: সর্বনিম্ন ২২ বছর
কর্মস্থল: কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট
আরও পড়ুন
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগের অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতা অনুযায়ী দ্রুত আবেদন করতে পারেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের জন্য
এখানে ক্লিক করুন।