ছোট ছোট বিষয়েও দুশ্চিন্তা গ্রাস করলে কী করবেন

সময়ের আলো ডেস্ক

স্বাস্থ্য

মানুষ চিন্তাশীল। সর্বদা কোনো না কোনা কিছূ নিয়ে মানব মস্তিস্ক ভাবনা থাকে। দৈনন্দিন জীবনে চিন্তা কিংবা দুশ্চিন্তা করেন না এমন

2025-11-10T17:36:34+00:00
2025-11-10T18:42:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ছোট ছোট বিষয়েও দুশ্চিন্তা গ্রাস করলে কী করবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৬:৪২ পিএম
প্রতীকী ছবি
মানুষ চিন্তাশীল। সর্বদা কোনো না কোনা কিছূ নিয়ে মানব মস্তিস্ক ভাবনা থাকে। দৈনন্দিন জীবনে চিন্তা কিংবা দুশ্চিন্তা করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে অনেকেই আছেন, যারা সামান্য কারণেই ভেঙে পড়েন, দুশ্চিন্তায় ডুবে যান। নানা কারণে আমাদের মন ও মাথায় চাপ অনুভব হয়। কেউ একা নন, বর্তমানে অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। এসব থেকে বাঁচার কৌশল রয়েছে আপনার হাতেই। সমাধানের উপায় নিয়ে এই আয়োজন। চলুন আজ জেনে নেওয়া যাক। 

১. আপনি যখন চিন্তায় ডুবে যান, তখন আপনার সমস্ত এনার্জি আরও খারাপ পরিস্থিতি কল্পনা করে। যার প্রভাব পড়ে স্বাস্থ্যে। বাড়ে হৃদস্পন্দন, শরীরে অস্বস্তি হতে থাকে। শরীরের দিকে বাড়তি নজর দিন। নিজের যত্ন নিন। দেখবেন এমনিতেই উধাও হয়ে যাবে দুশ্চিন্তা। 

২. বেশিরভাগ মানুষই দুশ্চিন্তাকে জোর করে দূরে সরানোর চেষ্টা করেন। নিজেকেই নিজে বলেন, ‘চিন্তা করব না’‘শান্ত থাকতে হবে’। কিন্তু এটা ভুল। বরং, নিজেকে বোঝান যে, ‘এই পরিস্থিতিতে এই অনুভূতি হতেই পারে’। দেখবেন, ধীরে ধীরে মন শান্ত হবে। 

৩. কোনও সমস্যা নিয়ে যদি দুশ্চিন্তা শুরু করেন, দেখবেন সমস্যাটি আরও বড় মনে হতে থাকে। তাই চিন্তা না করে, ভাবুন আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। প্রয়োজনে ঘুমিয়ে পড়ুন, ফোনে নজর দিন, বা স্রেফ এক গ্লাস জল খেলেন, তাতেও খানিকটা স্বস্তি মিলতেই পারে। 


৪. দুশ্চিন্তা চারপাশ থেকে চেপে ধরলে এক মুহূর্তের জন্য শান্ত হন, ধীরে ধীরে শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। কয়েকবার করলেই দেখবেন খানিকটা ভালো লাগবে। 

৬. খারাপ কিছু হতে পারে, একথা ভেবেই অনেকে দুশ্চিন্তায় ডুবে যান। এটা ভুল। যদি কোনও কিছু নিয়ে চিন্তা হয়, আগে নিজেকে প্রশ্ন করবেন, অতিরিক্ত ভাবছেন কি না। আপনার মাথাই বলে দেবে উত্তর। 

এভাবে নিজে নিজে আপনি আপনার ব্রেইনকে কমান্ড দিন। ধীরে ধীরে সুফর পাবেন। এক সময় হয়তো আপনার আর কোনও দুশ্চিন্তা মাথায় আসবে না। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   দুশ্চিন্তা  মুক্তির উপায় 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: