জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

2025-11-11T17:57:34+00:00
2025-11-11T18:25:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৬:২৫ পিএম
আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকারের সিদ্ধান্ত দেশের সব রাজনৈতিক দল মেনে নিবে আশা করি। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন। 


তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার সেটাই আমরা করতে যাচ্ছি।

এসকে/  


  বিষয়:   জুলাই সনদ  সরকার  সিদ্ধান্ত  রাজনৈতিক দল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: