ইসি ভবনের পাশ থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ইসির কর্মচারীরা সকাল ১০টার দিকে

2025-11-12T20:10:03+00:00
2025-11-12T20:10:03+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইসি ভবনের পাশ থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম 
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ইসির কর্মচারীরা সকাল ১০টার দিকে ককটেল-সদৃশ বস্তুগুলো দেখতে পান। পরে শেরে বাংলা নগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে। 

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। 

তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে ভবনের পার্কিংয়ে থাকা চারটি পটকা উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নিয়ে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা পটকাগুলো রেখেছে।’ 


ইসির গেটে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সুজন বলেন, ‘সকালে নির্বাচন কমিশনের কর্মচারীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল।’ 

ইসি কর্মকর্তারা জানান, এই ঘটনার পর থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে একটি ককটেল-সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: