আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।বুধবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস

2025-11-13T08:24:01+00:00
2025-11-13T08:24:01+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:২৪ এএম 
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ভাষণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঘিরে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আরও পড়ুন

এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই ভাষণ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও সরকারী অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে ড. মুহাম্মদ ইউনূসের এই ভাষণ। সর্বশেষ প্রধান উপদেষ্টা গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

এএডি/
  বিষয়:   প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস  অন্তর্বর্তী সরকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: