জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামভর্তি অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত

2025-11-13T18:45:55+00:00
2025-11-13T19:01:26+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৭:০১ পিএম  (ভিজিট : ২৬৬)
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : সময়ের আলো
জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামভর্তি অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। 

মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশ। 

শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি ড্রাম দুটি খুলে মরদেহ বের করেন। তিনি জানান, পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি ড্রাম খুলি। এরপর দুটি ড্রাম খুলে একজনের একাধিক খণ্ডে খণ্ডিত মরদেহ বের করি। 


এ প্রসঙ্গে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’ 

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। 

এদিকে, খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। 


সময়ের আলো/এনএ 



  বিষয়:   জাতীয় ঈদগাহ  ড্রামভর্তি  খণ্ডিত মরদেহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: