ওসমানী বিমানবন্দরে প্যাসেঞ্জার সার্ভিস ও ফ্যাসিলিটেশন কোর্স

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্যাসেঞ্জার সার্ভিস & ফ্যাসিলিটেশন ইন সিভিল অ্যাভিয়েশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।সিভিল

2025-11-14T19:13:01+00:00
2025-11-14T19:21:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ওসমানী বিমানবন্দরে প্যাসেঞ্জার সার্ভিস ও ফ্যাসিলিটেশন কোর্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৭:২১ পিএম
ওসমানী বিমানবন্দরে প্যাসেঞ্জার সার্ভিস ও ফ্যাসিলিটেশন কোর্স অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্যাসেঞ্জার সার্ভিস & ফ্যাসিলিটেশন ইন সিভিল অ্যাভিয়েশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সটিতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যাত্রীসেবা, গ্রাহক যোগাযোগ, ফ্যাসিলিটেশন নীতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সেবার গুণগত উন্নয়ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত কোর্সের প্রশিক্ষণ প্রদান করেছেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যাত্রীদের নিরাপদ, দ্রুত ও মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সটি বিমানবন্দরের সার্বিক সেবা উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর  প্যাসেঞ্জার  প্রশিক্ষণ কোর্স  ওসমানী বিমানবন্দর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: