‘নিরাপত্তার ঝুঁকি’ দেখিয়ে নবান্ন উৎসব বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় নবান্ন উৎসব উদ‌যাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠেয় নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এটি জানিয়েছে উৎসব

2025-11-14T23:27:15+00:00
2025-11-14T23:27:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
‘নিরাপত্তার ঝুঁকি’ দেখিয়ে নবান্ন উৎসব বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:২৭ পিএম 
নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। প্রতীকী ছবি
জাতীয় নবান্ন উৎসব উদ‌যাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠেয় নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এটি জানিয়েছে উৎসব উদ‌যাপন পর্ষদ।

আগামী রোববার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে এ উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’।

পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা বলেছেন, এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে আমাদের শিল্পী ও অভিভাবকরা শঙ্কিত। শিশুরাও আসে আমাদের এই আয়োজনে। তাদের ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা ভেবে আমরা আয়োজনটি বাতিল করছি।

কী ধরনের নিরাপত্তা-শঙ্কা জানতে চাইলে নাঈম হাসান সুজা বলেন, গত বৃহস্পতিবার তো আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে সড়কের অবস্থা থমথমে ছিল। এখন ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, রোববার আওয়ামী লীগ ‘শাটডাউন’ কর্মসূচি পালন করবে। এতে আমাদের শিল্পীরা কিছুটা শঙ্কিত।

তা ছাড়া এই আয়োজনের জন্য একাধিক ভেন্যুতে আবেদন করেও বরাদ্দ না পাওয়া এবং বিভিন্ন দফতরের ‘অসহযোগিতার’ কথা বলেন সুজা।

তিনি বলেন, আমরা তো আয়োজনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় করি। এবার আমাদের অনুমতি দেওয়া হয়নি। আমরা বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতেও অনুমতি চেয়েছিলাম, পাইনি। কলাবাগান মাঠে করতে চেয়েছিলাম। অনুমতি মেলেনি। পরে ছায়ানটে করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এখন সার্বিক পরিস্থিতির কারণে সেটি করা সম্ভব হচ্ছে না। 

তবে ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ আগামী রোববার বিকাল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে বলে জানিয়েছেন পর্ষদের আহ্বায়ক কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ।

জুলাই অভ্যুত্থানের পর ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ নামে নতুন এই প্ল্যাটফর্ম গঠিত হয়। এ পর্ষদের আহ্বায়কের দায়িত্বে আছেন এহসান মাহমুদ এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন দীপান্ত রায়হান।

গত ২৬ সেপ্টেম্বর এহসান মাহমুদ জানিয়েছিলেন তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতির যেসব উৎসব আছে, তা নিয়মিতভাবে উদযাপন করবেন। বসন্ত, নবান্ন, শরৎ ও বর্ষা উৎসব কেবল ঢাকায় নয়, দেশজুড়েই উদযাপন করা হবে।

জেডও/



  বিষয়:   নিরাপত্তার ঝুঁকি  নবান্ন  নবান্ন উৎসব  ছায়ানট  সংস্কৃতি  বাঙালি সংস্কৃতি  বাঙালি  পার্বণ  উৎসব  গ্রাম-বাংলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: