সকালে যেসব খাবার এড়িয়ে চলা উচিত

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

রাতে ঘুমের পর সকালে শরীরের শক্তিও কমে যায়। তাই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত সকালেই। কিন্তু মাছ মাংস কিংবা ভারি কোনো

2025-11-15T08:54:35+00:00
2025-11-15T08:54:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
লাইফস্টাইল
সকালে যেসব খাবার এড়িয়ে চলা উচিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ এএম 
সকালে যেসব খাবার এড়িয়ে চলা উচিত। ছবি : সংগৃহীত
রাতে ঘুমের পর সকালে শরীরের শক্তিও কমে যায়। তাই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত সকালেই। কিন্তু মাছ মাংস কিংবা ভারি কোনো খাবার সকালের নাস্তায় না খাওয়াই ভালো। আবার এমন কিছু খাবার আছে যেগুলো কখনও খালি পেটে খাওয়া উচিত নয়।

সকালের নাশতায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত:-

সকালের নাশতায় ভাজাপোড়া ধরনের খাবার পাচনতন্ত্রের জন্য ক্ষতিকর। উচ্চ-ক্যালোরি সম্পন্ন খাবার দিয়ে দিন শুরু করলে শরীর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না। 

ডোনাট, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট, এবং চিনিযুক্ত সিরিয়াল জাতীয় খাবার সকালের নাশতায় বর্জন করা উচিত। শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা, এই খাবারগুলো দ্রুত শক্তি বাড়ায়, কিন্তু পরবর্তীতে তা স্বাস্থ্যের জন্য খারাপ হয়। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলা উচিত।  

ফলের রস, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি কফির মতো পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে। এসব চিনিযুক্ত পানীয় দিয়ে দিন শুরু করলে শরীর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে। এর পরিবর্তে পানি, ভেষজ চা বা মিষ্টি ছাড়া পানীয় বেছে নিন। কফি খেতে চাইলে দুধ ছাড়া কফিতে প্রাকৃতিক মিষ্টি যেমন-মধু দিয়ে খেতে পারেন।

সকালে ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। এটি হজম-প্রক্রিয়াকেও ধীর করে দেয়। তাই সকালের খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না।

সসেজ এবং বেকনের মতো প্রক্রিয়াজাত মাংসে সাধারণত সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং প্রিজারভেটিভ বেশি থাকে। এ ধরনের মাংস নিয়মিত খেলে হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বরং টার্কি বা মুরগির মতো চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার রাখতে পারেন সকালের নাশতায়। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   স্বাস্থ্যসম্মত খাবার  মাছ  মাংস  সকালের নাস্তা 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: