তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল

নাটোর প্রতিনিধি

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

2025-11-15T15:43:24+00:00
2025-11-15T15:43:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল
স্বরাষ্ট্র উপদেষ্টা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম 
শনিবার পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে। আদালত সে বিষয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। 

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবে। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে। 

তিনি জানান, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড, ৮ হাজার র‍্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। 


এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিকেলে তার কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জাতীয় সংসদ নির্বাচন  তফসিল  প্রশাসনের রদবদল  উপদেষ্টা  জাহাঙ্গীর আলম চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: