স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যে বৈশ্বিক বাজারে ব্যাপক বিক্রির প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।গতকাল

2025-11-15T20:26:03+00:00
2025-11-15T20:26:03+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ৩২২)
ফাইল ছবি
স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর মন্তব্যে বৈশ্বিক বাজারে ব্যাপক বিক্রির প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। 

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণের দামে এ পতন হয়েছে। এতে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার স্পট গোল্ড ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪০৯২.৭২ ডলারে নেমে আসে— যা সেশনের শুরুতে ৩ শতাংশের বেশি কমে গিয়েছিল। যদিও পুরো সপ্তাহ বিবেচনায় এখনো স্বর্ণের দাম ২.৩ শতাংশ উর্ধ্বে রয়েছে।

ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.৪ শতাংশ কমে ৪০৯৪.২০ ডলারে স্থির হয়।

হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং প্রধান ডেভিড মেগার বলেন, ডিসেম্বরে ফেড সুদ কমাবে— এই প্রত্যাশা কমে গেছে। আর এ কারণেই স্বর্ণ ও রুপার বাজারে চাপ বেড়েছে। বিশ্ববাজারে ফেডের সংকেত ছড়িয়ে পড়তেই শেয়ারবাজারগুলোও বড় ধসের মুখে পড়ে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন বাজারে বড় ধরনের তথ্য ঘাটতি তৈরি করেছে। ফলে আগামী মাসের নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও ট্রেডাররা কার্যত ‘ব্লাইন্ড’ অবস্থায় রয়েছে।


বিনিয়োগকারীরা আশা করছিলেন নতুন অর্থনৈতিক তথ্য দুর্বলতা দেখাবে, আর তাতে ফেডের সুদ কমানোর সুযোগ তৈরি হবে— যা স্বর্ণের জন্য সহায়ক। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে আরও বেশি ফেড কর্মকর্তাকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা সপ্তাহের শুরুতে যেখানে ছিল ৫০ শতাংশ, তা নেমে এখন ৪৬ শতাংশ হয়েছে।

এসকে/ 



  বিষয়:   স্বর্ণের দাম  দেশের বাজার  বাজুস 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: