ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর

2025-11-15T21:05:49+00:00
2025-11-15T21:05:49+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম 
প্রতীকী ছবি
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। 

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আখিউল ইসলাম বিপিএম, পিপিএমকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদারকে (ট্রাফিক) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 


এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমরানুল ইসলাম (পিপিএম) সেবাকে (ট্রাফিক) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিকের দপ্তরের (ট্রাফিক-অ্যাডমিন) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে (পিওএম) পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ডিএমপি  ঊর্ধ্বতন ৬  কর্মকর্তা  বদলি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: