সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ানব্রাজিল। অথচ সেনেগালকে এতদিন হারাতে পারেনি ব্রাজিল। সে আক্ষেপ দূর হলো আজ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তেরাঙ্গার সিংহদের ২-০

2025-11-16T06:09:27+00:00
2025-11-16T06:10:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:০৯ এএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৬:১০ এএম
ব্রাজিলের উল্লাস। ছবি : সংগৃহীত
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল। অথচ সেনেগালকে এতদিন হারাতে পারেনি ব্রাজিল। সে আক্ষেপ দূর হলো আজ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তেরাঙ্গার সিংহদের ২-০ গোলে হারাল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের হয়ে একটি করে গোল করেছেন এস্তেভাও ও কাসেমিরো।

২০১৯ সালের অক্টোবরে প্রথমবার দেখায় ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল-সেনেগাল। ২০২৩ সালের জুনে দ্বিতীয়বারের দেখায় সেলেসাওদের ৪-২ গোলে হারায় সেনেগাল। আজ তৃতীয় প্রীতি ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাজিল। সে সঙ্গে নিল দুই বছর আগে হারের প্রতিশোধও।

১৪টি শটের মধ্যে ছয়টি তারা লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জেতা সেনেগাল ১১ শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে একটি।

প্রথম গোলের আগে ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে বল বাইরে যায়। ১৭ মিনিটে আবারও তার হেড আঘাত করে ক্রসবারে। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট রুখে দেন সেনেগালি কিপার এদুয়ার্দো মেন্দি।

অবশেষে ২৮তম মিনিটে কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে পান এস্তেভাও। ছুটে এসে বাঁ পায়ের শটে জাল কাঁপান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।


ব্রাজিল ব্যবধান দ্বিগুণ করে ৩৫তম মিনিটে। রদ্রিগোর পিনপয়েন্ট ফ্রি কিক। সেনেগালিজ রক্ষণভাগের নজরের বাইরে ছিলেন কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রথমে বল নিয়ন্ত্রণে নিয়ে মেন্দিকে পরাস্ত করেন।

বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেওয়ার পর জাপানের কাছে হেরে গিয়েছিল ৩-২ গোলে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন।

আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।


সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   সেনেগাল  হার  ব্রাজিল  উল্লাস 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: