৬ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনকে সামনে রেখে ৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার

2025-11-16T18:35:10+00:00
2025-11-16T18:35:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
৬ জেলায় নতুন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
নির্বাচনকে সামনে রেখে ৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।


পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়,  হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরআর


  বিষয়:   জেলা  পুলিশ সুপার  স্বরাষ্ট্র মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: