প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ১০:৩৪ পিএম
শেখ হাসিনা। ছবি : সংগৃহীতবাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রায় লাইভ সম্প্রচার করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। আগামীকাল সোমবার সকাল ১১ টায় টিএসসির পায়রা চত্বরে এই লাইভ সম্প্রচার দেখানো হবে।
রোববার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েম সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।
তিনি তার পোস্টে লিখেন, খুনি হাসিনার প্রথম রায় লাইভ সম্প্রচার: খুনি হাসিনা বনাম বাংলাদেশ। স্থান: পায়রা চত্বর, টিএসসি, ঢাবি; সময়: সকাল ১১টা; তারিখ: ১৭ নভেম্বর, ২০২৫
এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খুনি হাসিনার রায় ঘোষণা হবে আগামীকাল। হাসিনার কৃত অপরাধের সাক্ষী পুরো জুলাই প্রজন্ম। রক্তপিপাসু হাসিনাকে তার ন্যায্য পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার প্রতীক্ষায় গোটা জাতি। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আমরা তার রায় কার্যকরও করব ইনশাআল্লাহ।
এসকে/