গণতান্ত্রিক নেত্রী থেকে স্বৈরাচার হয়ে ওঠার গল্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ও জনতার বিক্ষোভ, রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশ ছাড়তে বাধ্য

2025-11-17T22:05:41+00:00
2025-11-17T22:06:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
গণতান্ত্রিক নেত্রী থেকে স্বৈরাচার হয়ে ওঠার গল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১০:০৬ পিএম
তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। ফাইল ছবি
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ও জনতার বিক্ষোভ, রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশ ছাড়তে বাধ্য হন। তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই দিন ছাত্র-জনতার ঢেউ আছড়ে পড়ে। গণঅভ্যুত্থানের বিজয় উদ‌যাপন করেন ছাত্র-জনতা। সেই সঙ্গে অবসান ঘটে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের সরকার পরিচালনার। তিনি ২০০৯ সাল থেকে টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। গত বছরের ৫ আগস্ট জনগণের রোষানলে পড়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নেন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরল এবং অবিশ্বাস্য অধ্যায়ের সূচনা হয়।

শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে, যখন আওয়ামী লীগ দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফিরে আসে। তার প্রথম মেয়াদে ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির জন্য প্রশংসিত হন তিনি। তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির কাছে পরাজিত হন। ২০০৯ সালে তিনি আবার ক্ষমতায় আসেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে।

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উল্লেখযোগ্য ছিল। ২০০৯ সাল থেকে দেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হয়ে ওঠে। মাথাপিছু আয় তিনগুণ বেড়েছে এবং গত দুই দশকে আড়াই কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে। তার সরকারের সময়ে পোশাক শিল্পের বিকাশ এবং বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ নানা মেগা প্রকল্প। কিন্তু শেখ হাসিনার শাসনের শেষের দিকে এসে তাকে ক্রমেই স্বৈরাচারী মনোভাবের অভিযোগের সম্মুখীন হতে হয়। বিরোধী মতের কাউকে গ্রাহ্য না করা, রাজনৈতিক গ্রেফতার, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আদালতের মাধ্যমে বারবার হয়রানি করা। সমালোচকদের মতে, ড. ইউনূস রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাতের পর, শেখ হাসিনা প্রথমবারের মতো এত বড় প্রতিবাদের মুখোমুখি হন। ব্যাপক রক্তপাতের পর সেই আন্দোলন এক দফা বা সরাসরি সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার বিক্ষোভ, রক্তক্ষয়ী সংঘর্ষ ও দেশজুড়ে অশান্তির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ এবং দেশ ছাড়তে বাধ্য হন। এরপর ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জনতা ঢুকে আনন্দ-উল্লাস ও লুটপাট শুরু করে।

শেখ হাসিনার এমন পতন এবং দেশত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরল ও অবিশ্বাস্য ঘটনা। তার শাসনামলে দেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও স্বৈরাচারিতার অভিযোগ এবং বিতর্ক তার জনপ্রিয়তায় ছাপ ফেলে।

জেডও/


  বিষয়:   হাসিনা  খুনি হাসিনা  ফ্যাসিস্ট  আদালত  ফাঁসি  রায়  বিচার  বিচারক  মানবতাবিরোধী অপরাধ  গণহত্যা  গণতান্ত্রিক নেত্রী  স্বৈরাচার  খুনি  খুনি হাসিনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: