বাংলাদেশের ভারত সফর স্থগিত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের ভারত সফর স্থগিত করা হয়েছে। অর্থাৎ সিরিজটি খেলতে আপাতত ভারত যাচ্ছে না বাংলাদেশ নারী দল। কয়েকদিন আগেই পুরুষ দলেরও

2025-11-18T18:54:35+00:00
2025-11-18T18:57:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলাধুলা
বাংলাদেশের ভারত সফর স্থগিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৬:৫৭ পিএম
ফাইল ছবি
বাংলাদেশের ভারত সফর স্থগিত করা হয়েছে। অর্থাৎ সিরিজটি খেলতে আপাতত ভারত যাচ্ছে না বাংলাদেশ নারী দল। কয়েকদিন আগেই পুরুষ দলেরও ভারত সফর স্থগিত করা হয়। 

ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, সীমিত ওভারের এই সিরিজ পরে কোনো এক সময়ে আয়োজন করা হবে। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।   


আইসিসির সফরসূচি অনুযায়ী বাংলাদেশ–ভারত নারীদের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরুর আগেই কলকাতা ও কটকে সিরিজটি আয়োজনের পরিকল্পনা ছিল, যা দিয়ে নারীদের নতুন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হতো। কিন্তু সেটিও আপাতত পিছিয়ে গেল।

এদিকে ২ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন শেফালি ভার্মা এবং সিরিজসেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  ভারত  সফর  স্থগিত 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: