এবার নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে চলছে নানা বিতর্ক। এর মধ্যেই বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হলো একমাত্র নারী

2025-11-18T19:20:03+00:00
2025-11-18T19:22:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলাধুলা
এবার নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৭:২২ পিএম
বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা। সংগৃহীত ছবি
কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে চলছে নানা বিতর্ক। এর মধ্যেই বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হলো একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলাকে।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনও বিসিবি পরিচালক হননি রুবাবা।


এ মাসের ৩ তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব।

এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নারী ক্রিকেট  রুবাবা দৌলা  বিসিবি 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: