প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।
গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন।
চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু।
সময়ের আলো/এআর