গুলিস্তানে ভবনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলিস্তানে হোটলে রমনা ভবনের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।মঙ্গলবার

2025-11-19T00:52:28+00:00
2025-11-19T01:27:22+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
গুলিস্তানে ভবনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৫২ এএম  আপডেট: ১৯.১১.২০২৫ ১:২৭ এএম
রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
রাজধানীর গুলিস্তানে হোটলে রমনা ভবনের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক বারোটার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম দোলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর রাত ১২টা ৩৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। 


স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এবং উৎসুক জনতাকে দূরে রাখতে কাজ করছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা



সময়ের আলো/এনএ 


  বিষয়:   গুলিস্তান  রমনা  ভবন  ভয়াবহ আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: