আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ১২টি দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নেতাদের সাথে মতবিনিময় করবে ইসি।
এদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
এর আগে গত ১৭, ১৯ ও ২১ নভেম্বর ইসি মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫, এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।
এই সংলাপের মাধ্যমে ইসি নির্বাচন প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে দলের মতামত সংগ্রহ করছে, যা আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নেওয়া হচ্ছে।
এএডি/