প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : প্রাণিসম্পদ অধিদপ্তর
পদের নাম : ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ)
পদসংখ্যা : ৪৮৩
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা : যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত; এবং ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড : (গ্রেড-১৪)
বয়সসীমা : ১ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
আবেদন ফি : ১১২ টাকা
আরআর