সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায়

2025-11-21T17:11:09+00:00
2025-11-21T17:13:56+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ৫:১৩ পিএম  (ভিজিট : ২০৮)
অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। 

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার ভগ্নিপত্নী নাসরিন সাঈদ ইস্কান্দার ও পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান প্রমুখ। 


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। 

অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে সংক্ষিপ্ত সময়ের ব্যক্তিগত বৈঠক করেন এবং কয়েক মিনিট আলাপ করেন।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সশস্ত্র বাহিনী দিবস  অনুষ্ঠান  খালেদা জিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: