ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিকম্পের আতংক কাটেনি এখনও। এর মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে

2025-11-22T10:10:10+00:00
2025-11-22T10:10:10+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:১০ এএম 
প্রতীকী ছবি
ভূমিকম্পের আতংক কাটেনি এখনও। এর মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। 

পরবর্তীতে এ সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। 

বিডব্লিউওটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তার সম্পর্কে আরও তিন থেকে চারদিন পরে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। কিন্তু এর প্রভাবে মাস শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। 


এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে বিডব্লিউওটির আরেক পোস্টে বলা হয়, দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই। তবে, এই সময় দেশের তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। অর্থাৎ, দোলাচলে থাকবে আবহাওয়া। দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’ বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে। 


সময়ের আলো/এনএ 



  বিষয়:   ঘূর্ণিঝড়  নতুন তথ্য  বিডব্লিউওটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: