নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন।
এর আগে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
সংশোধনী : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা আজকের ভূমিকম্পটির বিষয়ে শুরুতে তথ্য দিয়েছিলেন, এটির উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল। সে অনুযায়ী সময়ের আলোর প্রতিবেদনেও ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল’ লেখা হয়। তবে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। সে অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।