খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের

2025-11-25T17:48:35+00:00
2025-11-25T17:49:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে
বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৫:৪৯ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে একটু ভালো আছেন। আমি সবসময় হাসপাতালে উনার পাশে উপস্থিত আছি। 

এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।


সোমবার সন্ধ্যায় বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। ওই চিকিৎসক বলেন, নিউমোনিয়া ছাড়াও আরও মাল্টি ডিজিস জটিলতা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে এবং বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহ খানেক হাসপাতালে থাকার কথা জানানো হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার  খালেদা জিয়া  শারীরিক অবস্থার উন্নতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: